• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

বাকেরগঞ্জে ভূমিদস্যু রুহুল আমিন ধরাছোঁয়ার বাইরে!

স্টাফ রিপোর্টার / ৯০ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

বাকেরগঞ্জে ভূমিদস্যু রুহুল আমিন ধরাছোঁয়ার বাইরে!

স্টাফ রিপোর্টার:: ছাত্র-জনতার রক্তেভেজা অভ্যুত্থানে ৫ আগস্ট বিজয় অর্জিত হওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত দেশের পটপরিবর্তনের পরও আঁতাতের রাজনীতিতে পুনর্বাসিত হচ্ছে পতিত স্বৈরাচারের প্রেতাত্মা বা দোসররা। কোন কোন স্থানে অপরাধীদের শাস্তির আওতায়ও আনা হয়েছে। কিন্তু বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেব পুর গ্রামের ভূমিদস্যু একাধিক মামলার আসামি আওয়ামী ফ্যাসিস্টদের সুবিধাভোগী নানান অপকর্ম সাথে জড়িত ভূমিদস্যু রুহুল আমিন খান এখনো রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ শাসনামলে জাতীয় সংসদ নির্বাচনসহ উপজেলা নির্বাচন, স্থানীয় নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে তিনি প্রকাশ্যে নির্বাচনে অংশগ্রহণ করতেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে সুসম্পর্ক রেখে
এভাবেই এলাকায় নিজে তৈরি করেন সন্ত্রাসী বাহিনী। আর তার অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে বিভিন্নভাবে নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হতে হতো। আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করে জমি দখলসহ নানা অপকর্ম করে গড়ে তুলেছেন রাম রাজত্ব।

অভিযোগ উঠেছে -স্বৈরাচারের শাসনামলের মতো এখনো তিনি দাপিয়ে বেড়াচ্ছেন নিজ এলাকায়। আধিপত্য ধরে রাখতে বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিচ্ছেন রুহুল আমিন খান। এরইধারাবাহিকতায় তিনি নিজেকে বিএনপি ঘরোনার ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে নানা কায়দায় অপতৎপরতায় চালিয়ে আসছেন। অপতৎপরতার অংশ হিসেবে স্বৈরাচার শাসনামলের তার অন্যায়-অপকর্ম অন্ধকারে রেখে খোলস পাল্টিয়ে তিনি ইতোমধ্যে বিএনপি’র অনেক নেতার সাথেই সুসম্পর্ক গড়ে তুলেছেন।

তথ্যানুসন্ধানে জানা গেছে, দেশের গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা হরণ, বিচারহীনতার সংস্কৃতি ও গুম-খুনের মাধ্যমে মানুষের প্রতিবাদের সব কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়ার স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় মত্ত ছিলেন রুহুল আমিন খান। আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে তার হাত থেকে রক্ষা পায়নি নিজ বাড়ির মানুষ। বাড়ির উঠোনে অন্যের জমি দখল করে গোয়ালঘর নির্মাণ করে দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছেন।

বিগত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতেও সাহস পায়নি। সম্প্রীতি সময়ে রুহুল আমিনের ভূমিদস্যুতা ও নানা অপকর্মে বিরুদ্ধে মুখ খুলেছে ভুক্তভোগী স্থানীয়রা।

সম্প্রীতি সময়ে রুহুল আমিন খানের বিরুদ্ধে গারুড়িয়া ইউনিয়নে জোরপূর্বক কোটি কোটি টাকার জমি দখল ও দস্যুতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ভুক্তভোগীরা। গারুড়িয়া ইউনিয়নের সাহেব পুর গ্রামের ভূমিদস্যু রুহুল আমিন খানের দখলদার থেকে জমি রক্ষা ও সুষ্ঠু বিচারের দাবিতে ওই এলাকার ভুক্তভোগী পরিবারগুলো ওই সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী জুলেখা খান জানান, ভূমিদস্যু রুহুল আমিন খান আমার বড় ভাই আমাদের পৈতৃক সম্পত্তি সে দখল করে নিয়েছে। এমনকি আমাদের অন্যান্য ভাই-বোনদের জমিও তার দখলে। এ বিষয়ে আমারা একাধিকবার মামলা করলেও এখন পর্যন্ত কোন সুফল পাইনি।

ভুক্তভোগী আব্দুল মজিদ খানের কন্যা মুন্নি বলেন, রুহুল আমিন খান আমার চাচা। আমার বাবা মৃত্যুর পরে আমাদের অনেক জমি সে দখল করে নিয়েছে। আমরা দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত। ভূমিদস্যু রুহুল আমিন খানের দখলদার থেকে জমি রক্ষা ও সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা