বটিয়াঘাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
অরুপ জোদ্দার স্টাফ রিপোর্টার
/ ১০৩
Time View
Update :
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
Share
বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্ৰীষ্মকালীন তিল ও গ্ৰীষ্মকালীন মুগ ডাল এবং রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় স্থানীয় উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয় । উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি । অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপ-সহকারি কৃষি অফিসার যথাক্রমে দিপন কুমার হালদার, মোস্তাফিজুর রহমান, ধ্রুব জ্যোতি সরকার, নিবেদিতা বাছাড়, মিন্টু মল্লিক, রাজীব বিশ্বাস সহ সুফলভোগী কৃষক-কৃষাণীরা । এসময় প্রত্যেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে মোট ১’শ জনকে ১ কেজি করে গ্ৰীষ্মকালীন তিল ও ৩’শ জনকে ৫ কেজি করে গ্ৰীষ্মকালীন মুগ ডাল এবং প্রত্যেককে DAP ১০ কেজি করে মোট ৪’শ মেট্রিক টন ও Mop ৫ কেজি করে মোট ২’শ মেট্রিক টন রাসায়নিক সার বিতরণ করা হয়