মোরেলগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতের ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সম্মানে এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মোরেলগঞ্জ উপজেলা শাখা।
বুধবার (৫ মার্চ) বিকেল ৫টায় আবু হুরায়রা আদর্শ দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোরেলগঞ্জ পৌর জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম হাওলাদার, পৌর সেক্রেটারি মোঃ আল-আমিনসহ দলীয় নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সাংবাদিকরা গণমাধ্যমের ভূমিকা ও সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন।