• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

বাকেরগঞ্জ ছয় ফলব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের ১২ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

বাকেরগঞ্জ ছয় ফলব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের ১২ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক
বাকেরগঞ্জ পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় মূল্য তালিকা না থাকায় ৬ ফল ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে ফল বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনময় হালদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় মূল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ফল ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা থাকার আহ্বান জানান, একই সঙ্গে বাজারের তরমুজ ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

এসময় বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, পবিত্র মাহে রমজান মাসে কোন ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি না করে তার জন্য সতর্ক করা হয়েছে। যদি কোন অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তিনি বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা