• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

নড়াইলে ইটভাটায় জরিমানা,ভাংচুর ও বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।

নিজস্ব প্রতিবেদক / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

নড়াইলে ইটভাটায় জরিমানা,ভাংচুর ও বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।

নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলার সব ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মরকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন নড়াইল জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতি।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে জেলা শিল্পকলার সামনে ইটভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদ এবং এসব ইটভাটা চালু রাখার দাবিতে সমাবেশ করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি মালিক ও ভাটার শত শত শ্রমিকবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির নড়াইল  জেলা সভাপতি এম এম রেজাউল আলম,সাধারণ সম্পাদক সাইফুর রহমান হিট্টু, সিনিয়র সহ সভাপতি, বি এম রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পলাশ মাহমুদ, কোষাধ্যক্ষ করিমুল ইসলাম কুশাল, কাজী মোহাব্বত প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এই শিল্পে প্রায় ৫০ লক্ষ শ্রমিক কর্মরত আছে। ৫০ লক্ষ পরিবারের ২ কোটি মানুষের রুটি রোজীর ব্যবস্থা আমরাই করেছি, ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইট ভাটার  বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন রয়েছে।  এই ভাটা সমূহ বন্ধ হয়ে গেলে সমূদয় ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। ইটভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন।

সমাবেশ শেষে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতাদের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা