• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

তেরখাদায় ৬টি অবৈধ ইটাভাটা বন্ধ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

স্টাফ রিপোর্টার / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

তেরখাদায় ৬টি অবৈধ ইটাভাটা বন্ধ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

খুলনা জেলার তেরখাদা উপজেলায় ৬টি অবৈধ ইটাভাটা বন্ধসহ কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর ১৩টি চুল্লি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ মার্চ) হাইকোর্টের এসব অবৈধ ইটাভাটা বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখি শেখ।জানা যায়, হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে তেরখাদায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে উপজেলার রাজ ব্রিকস, নিউ বিবিসি, খান ব্রিকস, বিবিসি ও এনবিএল, কেবিসি নামে এসব অবৈধ ইটভাটা বন্ধ করা হয়। এর আগে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয় এবং মধুপুর গ্রামের নদীর তীরবর্তী অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কাজে ব্যবহৃত ১৩টি চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়।এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখি শেখ বলেন, হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক উপজেলায় চলমান ৬টি অবৈধ ইটভাটা অভিযানের মাধ্যমে বন্ধ করে দেওয়ার পাশাপাশি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১৩ টি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ, যৌথ বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা