• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

শার্শায় বিএনপি নেতার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখলেন অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক / ৫৮ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫

শার্শায় বিএনপি নেতার বিরুদ্ধে হিন্দু
সম্প্রদায়ের জমি দখলেন অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় এক দিন মুজুর মিহির কুমার মজুমদার নামে এক হিন্দু সম্প্রদায়ের বসত ভিটার জমি দখলেন অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে শার্শার উলাশী পূর্বপাড়া গ্রামে।
সূত্রে জানা গেছে, উলাশী ০১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু বক্কর পরান জোর করে দিন মুজুর শ্রী মিহির কুমার মজুমদান নামে এক হিন্দু সম্প্রদায়ের বসত ভিটার জমি জোর করে দখল করে নিয়েছে। জমি দকলকারী আবু বক্কর পরান লোকজন নিয়ে এক দিনেই সীমানা প্রাচীর দিয়ে দখলকৃত জমি তার দখলে নিয়েছে। আবু বক্কর পরান এলাকায় একজন প্রভাবশালী বিএনপি’র নেতা ও মিহির কুমার একজন নিরীহ দিন মুজুর হওয়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহশ পাচ্ছে না। আবু বক্কর পরান উলাশী গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। অপরদিকে শ্রী মিহির কুমার মজুমদার উলাশী গ্রামের মৃত নিত্যন্দ মজুমদার ওরফে নিতাই মাষ্টারের ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগী মিহির কুমারের বড় ভাই এ্যাডঃ চন্ডি চরন মজুমদার বলেন, গত ৭০/৮০ বছর ধরে উলাশী গ্রামের তার বাপ দাদার আমল থেকে তাদের বসত ভিটায় তারা বসবাস করে আসছে। এখন প্রতিবেশি আবু বক্কর পরান নামে এক ব্যাক্তি দিন মুজুর মিহির কুমারের বসত ভিটের ৭ ফুট জমি জোর দখল করে প্রাচীর দিয়ে পথ আটকিয়ে দিচ্ছে। এ ব্যাপারে এ্যাডঃ চন্ডি চরন মজুমদার আরো জানান বিষয়টি নিয়ে স্থানীয় ও থানা পর্যায় কয়েকজন বিএনপি নেতাকে অবহিত করেছি। তবুও আবু বক্কর পরান প্রাচীর নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। দলিল মুলে মুল জমি দখলে থাকার পরেও নতুন ম্যাপে ভুল থাকায় ম্যাপ অনুপাতে আবু বক্কর পরান তার জমি দখল করছে। প্রকৃত পক্ষে গত ১৯২৭ সাল ও ১৯৬২ সালের ম্যাপে মুল জমির নকসা সঠিক আছে। এখন জমি দখল ও পূর্বের ম্যাপে জমি ভোগ দখল আইনগত।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আবু বক্কর পরানের মুঠো ফোন বার বার যোগাযোগ করলেও তিনি তা রিসিভ করেননি।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ কে এম রবিউল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা