• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

রূপসায় অবৈধ ইটভাটা বন্ধে যৌথ অভিযান

স্টাফ রিপোর্টার / ১৫১ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫

রূপসায় অবৈধ ইটভাটা বন্ধে যৌথ অভিযান

আজিজুল ইসলামের, স্টাফ রিপোর্টার।

খুলনার রূপসায় পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধে যৌথ অভিযান চালিয়েছে রূপসা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতীম কুমার চক্রবর্তী। গত ৩ মার্চ সোমবার বেলা ১১ টায় এ অভিযান পরিচালিত হয়। মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক রূপসা উপজেলার অবৈধ ইটভাটা বন্ধে আজ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২২ (বাইশ) টি অবৈধ ভাটার চুল্লী বন্ধ করে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষে রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী এর নেতৃত্বে থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং পল্লীবিদ্যুত সমিতির সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। রূপসা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতীম কুমার চক্রবর্তী, জানান, জনস্বার্থে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা