• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে গণধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৯১ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫

কোম্পানীগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে গণধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার
গতকাল রোববার রাতে উপজেলার কালাইরাগ (বর্তমান গুচ্ছ গ্রামের) দৈবকী রায় ঘাটুয়াল (৪০),নামের এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধলাই নদের পাশে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে দুজনের ব্যক্তির নাম উল্লেখ্য করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ দুই আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন প্রদীপ দাস (৪৫) ও মো. আলা উদ্দিন (৩৩)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় সড়ক থেকে ওই নারীকে অপহরণ করা হয়। পরে তাঁকে ধলাই নদের তীরবর্তী একটি বাগানে নিয়ে প্রদীপ ও আলা উদ্দিন ধর্ষণ করেন। পরে ওই নারী তাঁদের চোখমুখে বালু ছিটিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে থানায় হাজির হন এবং মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোঃ ২০২০) ৭/৯(১)/৯(৪)(খ)/৩০ মামলা রুজু করা করা হয়েছে। দুই আসামিকে তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলাটি তদন্তাধীন। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা