• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

রুপসা নদী থেকে কসাই জুয়েলের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ১১৩ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

খুলনার মাংস ব্যবসায়ী আরিফ হত্যা মামলার অন্যতম আসামি জুয়েল শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২ মার্চ রোববার সকাল ৮ টার দিকে রূপসা উপজেলার হিমালয় রাইসমিলের পাশে নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কসাই জুয়েল উপজেলার আইচগাতী ইউনিয়ন এর শিরগাতি এলাকার মোঃ জহুর শেখ এর ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন, রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মাংস বিক্রির টাকাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ৩ কসাইয়ের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষের এক পর্যায়ে জুয়েল শেখ ও রুবেল শেখ মাংস ব্যবসায়ী আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনার পরপর স্থানীয়রা কসাই জুয়েল শেখকে ধাওয়া দিলে আত্মরক্ষার্থে সে নদীতে ঝাঁপ দেয়।

পরবর্তীতে তার আর কোন সন্ধান পাওয়া যায় না। গত ২ মার্চে রোববার সকাল সোয়া ৮ টার  সময় হিমালয় রাইসমিল এর পাশে নদীর চরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কসাই জুয়েল শেখের মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য জুয়েল শেখের মরাদেহ উদ্ধার, রুবেল শেখ নিখোঁজ,  গত শুক্রবার সন্ধ্যায় খুলনার সদর এলাকার মাংস ব্যবসায়ী আরিফ রূপসা উপজেলার সেনের বাজারে  রুবেল এর মাংসের দোকানে টাকা আনতে যায়। সেখানে গেলে মাংস বিক্রেতা জুয়েল ও রুবেলের সাথে আরিফের কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়।

এক পর্যাযে তারা দু’ভাই আরিফকে ধারালো চা পাতি দিয়ে মাথায় আঘাত করে। প্রথমে তাকে খুলনা সদর হাসপাতালে এবং পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা