• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Headline
খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ

অভয়নগরে চুরির অপবাদে যুবকে মারধর,অপমান সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহবত্যা

স্টাফ রিপোর্টার / ৮৪ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

অভয়নগরে চুরির অপবাদে যুবকে মারধর,অপমান সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহবত্যা

ইমাদ

যশোরের অভয়নগর উপজেলায় সেলো মেশিন চুরির অপবাদে যুবকে মারধর,অপমান সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শনিবার সকাল ১০টার সময় আম গাছের সাথে গলায় দড়ি দেওয়া অবস্থায় স্বপ্ন রায়(১৭) নামের এক যুবকে উদ্ধার করে তার পরিবারের লোকজন। উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের নিমতলা গ্রামের সমর রায়ের ছেলে স্বপ্ন রায়। সে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন । এছাড়াও চাকই বাজারে তার নিজের একটি ইলেকট্রিকের দোকান ছিলো। প্রত্যক্ষ দর্শীরা জানান, শনিবার সকাল ১০টার সময় স্বপ্ন রায়কে তার বাড়ি পাশে একটি আম গাছের সাথে গলায় দাড়ি পেঁচানো অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতারে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, শুক্রবার রাতে সেলো মেশিন চুরির অপবাদে স্বপ্নকে বাড়ি থেকে ডেকে মারধর করেন এলাকার কিছু লোকজন। আর আজ সকালে তাকে আম গাছের সাথে ঝুলে থাকতে দেখা যায়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাহামুদুর রহমান রিজভী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আলিমর কাছে জানতে চাইলে তিনি বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। রিপোর্ট আসলে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা