• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

লোহাগড়ায় প্রবাসীর স্ত্রী- দেবর, ননদ ও শাশুড়ির বেধড়ক মারপিটের শিকার হয়ে হাসপাতালে।

মনির খান লোহাগড়া প্রতিনিধি। / ৬০৮ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

লোহাগড়ায় প্রবাসীর স্ত্রী- দেবর, ননদ ও শাশুড়ির বেধড়ক মারপিটের শিকার হয়ে হাসপাতালে।

মনির খান লোহাগড়া প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্ৰামের সোনা মল্লিকের ছেলে সিহাব মল্লিক তিনি গত ৯ বছর পূর্বে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্ৰামের খায়ের শেখের মেয়ে রিমা খানম কে বিবাহ করেন। এবং ২ বছর পর্যন্ত তাদের দাম্পত্য জীবন ভালো ভাবেই চলে আসছিল।

মেয়ের বাবা খায়ের শেখ,
মেয়ে রিমা খানমের সুখের কথা চিন্তা করে তার স্বামী সিহাব মল্লিক কে টাকা খরচ করে সৌদিতে পাঠায়! এবং মেয়ে কে ৩ মাসের গর্ভবতী অবস্থায় রেখে যায়, বর্তমান মেয়েটির গর্ভের ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

কিন্তু পাষাণ হৃদয়ের সৌদি প্রবাসী সিহাব মল্লিক প্রবাস জীবন ৯ বছর পার হলেও এখন ও পর্যন্ত দেশে ফেরে নাই! স্ত্রী ও সন্তানের সাথে কোন প্রকার যোগাযোগও রাখে নাই। সিহাব মল্লিকের মেয়ের বয়স ৮ বছর পার হলেও এখন ও পর্যন্ত তার বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পাই নাই।
একই বাড়িতে রিমা খানমের বড় বোন তাসলিমা খানমের ও বিবাহ হয়, তাসলিমা খানমের স্বামী মহসিন মল্লিক ও সৌদি প্রবাসী ছিলেন, বর্তমানে তিনি দেশেই আছেন।

একই বাড়িতে ২ বোনের বিবাহ হয়, তাসলিমার স্বামী মহসিন মল্লিক ও রিমার স্বামী সিহাব মল্লিক।
রিমা খানম বলেন, আমি ৯ বছর দাম্পত্য জীবনে সুখ যে, কি জিনিস আজও পর্যন্ত পাইনি। বিয়ের ২ বছর পরেই স্বামী প্রবাস জীবনে চলে যায়, ৯ বছর হয়ে গেল এখন ও পর্যন্ত দেশে ফিরলেন না।
সে আমাকে কোন প্রকার টাকা পয়সা দেয় না। কোন ধরনের যোগাযোগ করে না, তার মা,বোন ও ভাইদের দিয়ে আমার উপর অমানুষিক নির্যাতন চালায়।
এবং আমার কে ডিভোর্স দিবে বলে ভয়ভীতি দেখায়।
উক্ত ঘটনা নিয়ে আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩,৩০ মিনিটের দিকে তালবাড়িয়া গ্ৰামের রিমার শশুর বাড়িতে রিমা খানম ও তার বোন তাসলিমা খানম কে কেন্দ্র করে উভয়পক্ষের লোক জন মিলে একটি সালিশ বৈঠক করেন। সালিশ বৈঠকে উভয়পক্ষের মধ্যে আলোচনা ও সমালোচনার মধ্যে দিয়ে এক পর্যায়ে তর্কের সৃষ্টি হয়,
রিমা খানম ও তাসলিমা খানম কে তার দেবর ননদ ও শাশুড়ি মিলে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। বর্তমানে দুই বোন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।
রিমা খানম ও তার বোন তাসলিমা খানম প্রশাসনের কাছে এই বর্বরতা ও নির্যাতনের বিচার দাবি করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা