• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

লোহাগড়ায় এক প্রতারক ৬জন থেকে পনের লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা

স্টাফ রিপোর্টার / ৮৫ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

লোহাগড়ায় এক প্রতারক ৬জন থেকে পনের লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের, কোটাকোল গ্ৰামের মৃত্যু রাহেন উদ্দিন মোল্লার ছেলে প্রতারক আজিম মোল্লা,আজিম মোল্লার ছেলে জুলহাস মোল্লা ও আজিম মোল্লার স্ত্রী জেসমিন বেগম। এরা তিন জনে মিলে একটি প্রতারণার ফাঁদ তৈরি করে প্রতিবেশী ৬ জন থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ৩ জন ই রাতের আঁধারে লাপাত্তা হয়ে যায়।
গত ১৪ মাস পূর্বে একই গ্ৰামের ইনামুল খান,ফরিদা পারভীন, তাসলিমা বেগম, আশরাফ শেখ, বিলকিস বেগম,ও শাহাদাত মোল্লা থেকে ছেলের চাকুরী হয়েছে বলে কান্নাকাটির অভিনয় করে বলেন আমার ছেলের চাকুরী হয়েছে টাকা না দিলে বাদ হয়ে যাবে,তাই আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। তখন একই পাড়ায় বাড়ি বিবেচনা করে উল্লেখিত ৬ জনে মিলে ১৫ লক্ষ টাকা প্রতারক আজিম মোল্লাকে দেন।
যখন টাকা ফেরত দেওয়ার নির্ধারিত সময় পার হয়ে যায়, তখন টাকার জন্য আজিম মোল্লাকে বলা হয়, তখন আজ কাল বলে ঘুরাতে থাকে। পরিশেষে গ্ৰামের গণ্যমান্য ব্যক্তিবর্গদের কাছে ঘটনাটি জানালে তিনারা একটি সালিশ বৈঠক করে আজিম মোল্লাকে টাকা ফেরত দেওয়ার একটি সময় সীমা বেঁধে দেয়া হয়। সেই নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিয়ে গত ১৫ দিন পূর্বে প্রতারক ওই ৩ জন ই রাতের আঁধারে পালিয়ে গিয়ে আত্মগোপন করে।

গ্ৰামের সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন,৩ নং ওয়ার্ডের মেম্বার মুন্সী বদরুজ্জামান ও মহিলা মেম্বার মারুফা বেগম ভুক্তভোগীদের সাথে থেকে আজ শনিবার ১ মার্চ লোহাগড়া থানায় এসে প্রতারক আজিম মোল্লা, তার স্ত্রী জেসমিন বেগম ও ছেলে জুলহাস মোল্লার নামে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ভুক্তোভোগীরা তাদের টাকা ফেরত সহ ন্যায়বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা