• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন কপিলমুনি

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) / ১২৪ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন কপিলমুনি
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃখুলনার পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার বিকেলে উপজেলার লক্ষীখোলা কাগজীবাড়ি মাঠে লক্ষীখোলা বন্ধু মহল এ টুর্ণামেন্টের আয়োজন করে। ফাইনালে কপিলমুনি ফুটবল একাদশ ও মৌখালী ফুটবল একাদশের মধ্যে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মৌখালী ফুটবল একাদশ কে ৪-০ ব্যবধানে পরাজিত করে কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। টুর্ণামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টার প্রোগ্রামার বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আমিরুল ইসলাম কাগজী। উদ্বোধক অতিথি ছিলেন এলাকার বৃতি সন্তান নবনিযুক্ত সচিব মোঃ তৌহিদুর রহমান। জয় কাগজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদ ঢাকা দক্ষিণ এর আহবায়ক মুজিবুর রহমান আনু ও ষোলআনা সমিতিরি পরিচালক সাংবাদিক আমিনুল ইসলাম বজলু। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান খোকন, নজরুল ইসলাম, প্রভাষক আবু রাসেল কাগজী, যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংবাদিক আব্দুল আজিজ, এসএম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, রাবিদ মাহমুদ চঞ্চল, আসাদুল ইসলাম, সাবেক ব্যাংকার আব্দুল করিম, শাহীন গাজী, হারুনন, বিপ্লব ও আব্দুর রাজ্জাক সানা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা