ডুমুরিয়ায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
খান আরিফুজ্জামান(নয়ন)ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের খুলনার ডুমুরিয়া মডেল রিসোর্স সেন্টারের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১ লা মার্চ) বিকাল ৩ টায় উপজেলা মডেল রিসোর্স সেন্টারের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্য দেন, বিশিষ্ট সমাজ সেবক ধর্মানুরাগী ব্যাক্তিত্ব উপজেলা মডেল মসজিদ কমিটির সম্মানীত সদস্য আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক আব্দুল কাইউম জমাদ্দার।
এ সময় আরোও উপস্থিত ছিলেন মডেলকেয়ার টেকার মোঃ সাইদুর রহমান,সাধারণ কেয়ারটেকার মোঃ আব্দুল গফুর,মোঃ হাফিজুর রহমান আকুন্জী,মোঃনাজমুল হোসাইন,মোঃ শরিফুল ইসলাম,মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মোঃ আব্দুল মালেক,মুয়াজ্জিন মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ,খাদেম মাওলানা মোঃ সাইফুল ইসলাম,হাফেজ মোঃ নুমান,শিক্ষক মোঃ বেলাল হুসাইন,মোঃ ইউসুপ খান প্রমুখ।র্যালিটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুরুত্বপুর্ণ স্থান প্রদক্ষিণ করে,র্যালিতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কর্মরত উপজেলার বিভিন্ন অঞ্চলের সকল শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য ১ম রমজান থেকে ডুমুরিয়া মডেল মসজিদে আনুষ্ঠানিকভাবে খতম তারাবি পড়ানো হবে। প্রধান অতিথি তার বক্তব্য সকলকে মডেল মসজিদে এসে তারাবি নামাজ আদায়ের আহবান জানান।