রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে: মাওঃ আবুল কালাম আজাদ
কয়রা(খুলনা)প্রতিনিধি
রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্য ক্রয়- ক্ষমতার মধ্যে রাখতে হবে বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আব্দুল কালাম আজাদ ।কর্মসূচীর অংশ হিসেবে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে সকাল ১১টার সময় স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি কয়রা সদর জামায়াতে ইসলামীর মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। স্বাগত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
তিনি বলেন,রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে হবে। যাতে করে দরিদ্র মানুষের রমজান মাসে রোজা ভালো ভাবে রাখতে পারে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা করতে সকল মুসলমানদের দায়িত্ব-কর্তব্য।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান,নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,কয়রা সদর ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান,উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ মোনায়েম হোসেন,কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম,সেক্রেটারি মোঃইসমাইল হোসেন রাজু,শ্রমিক কল্যাণ বিভাগের কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
মোক্তার হোসেন।
কয়রা খুলনা।