• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ —-মতবিনিময় সভায় মাওলানা মাহামুদুন্নবী।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- / ২৩৭ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ
—-মতবিনিময় সভায় মাওলানা মাহামুদুন্নবী।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক।সাংবাদিকরা সমাজের দর্পণ। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এদেশের পটভূমি পরিবর্তনের জন্য তাদের ভূমিকা অনস্বীকার্য। দেশ পরিচালনার জন্য সৎ নেতৃত্বের প্রয়োজন। সেক্ষেত্রে সাংবাদিকরা তাদের লেখনী দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। বরিশালের বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাকেরগঞ্জ-৬ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় পৌরসভা হলরুমে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবুল হোসেন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, বরিশাল প্রতিদিনের জাকির জমাদ্দার, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, সাংবাদিক গোলাম মোস্তফা।

পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেদোয়ান আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক বশির উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমেদ, মিডিয়া ও পরিবার কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম আলামিন, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সব প্রচার সম্পাদক মোঃ শাহিন হাওলাদার,
দৈনিক নয়া শতাব্দীর মোঃ মাসুদ শিকদার, দৈনিক সংগ্রামের মোঃ খলিলুর রহমান, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি, দৈনিক তারুণ্যের বার্তার মোঃ আবুল বাশার, মাই টিভির মোঃ মিজানুর রহমান,
দৈনিক কালের সাক্ষীর কেএম সোহেল হাসান মুসা, মোঃ সুমন ভূঁইয়া, দৈনিক ভোরের বাণীর জাহিদুল ইসলাম, দৈনিক সকালের বার্তার বিএম রেজাউল, দৈনিক বরিশাল বার্তার মোঃ রবিউল ইসলাম, দৈনিক বরিশালের খবরের সাখাওয়াত হোসেন মনির, জাকির খান, এশিয়ান টিভির জহিরুল ইসলাম, বাংলাদেশ বাণীর মোঃ বেল্লাল হোসেন, দৈনিক সকালের সময়ের মাইনুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা