• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

যে কারণে রাওয়ালপিন্ডি ফাস্ট বোলারদের আঁতুড়ঘর

ডেক্স নিউজ / ৮৫ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারকে সবাই চেনে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামেই। শোয়েবের জন্যই বিখ্যাত হয়েছে পাকিস্তানের এই শহর। বর্তমানে পাকিস্তানের সবচেয়ে দ্রুতগতির বোলার হারিস রউফও রাওয়ালপিন্ডির। মোহাম্মদ আমির, ইয়াসির আরাফাত, সোহেল তানভীরও এখান থেকেই বেড়ে উঠেছেন।

সবশেষ পাঁচটা বছরে হারিস রউফ যত যতবার বাইশগজে গতির ঝড় তুলেছেন; রাওয়ালপিন্ডির নামটা ততবার সবার মুখে মুখে ঘুরেছে। পাকিস্তানের এই গতি তারকার জন্ম যে এই শহরেই।

শোয়েব আখতারের নামের সাথেই তো জড়িয়ে আছে এই শহরের ট্যাগ। দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির বোলারের কারণে দুনিয়াজুড়ে ছড়িয়েছে রাওয়ালপিন্ডি শহরের নাম। একটা মানুষ একটা শহরকে জনপ্রিয় করতে পারেন, বোঝাই যাচ্ছে এই ঘটনা কতখানি অবিশ্বাস্য।

শুধু শোয়েব কিংবা রউফ না, মোহাম্মদ আমিরের বেড়ে ওঠাও এখান থেকে। বছরের পর বছর ধরে সোহেল তানভীর, ইয়াসির আরাফাত, আজহার মেহমুদের মতো পেইস বোলারদের নগরী এই রাওয়ালপিন্ডি। হালের জাহানদাদ খানের জন্মও এখানে। প্রশ্ন ওঠে, রাওয়ালপিন্ডি কীভাবে এত এত ফাস্ট বোলার প্রডিউস করে?

দেশটির সাবেক ক্রিকেটার ও রাওয়ালপিন্ডি ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোচ আসিফ বাজওয়া বলেন, উঠতি ট্যালেন্টদের নিজেদের শক্তিমত্তার জায়গা অর্থাৎ জোরে বল করার দিকে গুরুত্ব দেন রাওয়ালপিন্ডির কোচরা। তাতেই সাফল্য মেলে, পাকিস্তানে আলাদা করে নাম ছড়ায় সেখানকার পেসারদের। এভাবেই বছরের পর বছর ধরে দারুণ দারুণ ফাস্ট বোলার তৈরি করছে এই শহর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা