আজ
|| ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
আসন্ন রমজান মাস উপলক্ষে খুলনার বটিয়াঘাটায় জামায়েত ইসলামীর আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
অরুপ জোদ্দার
স্টাফ রিপোর্টার
আসন্ন রমজান মাস উপলক্ষে খুলনার বটিয়াঘাটায় ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে দুস্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ গত কাল সন্ধা ৭টার সময় ইউনিয়ন জামাতের অফিসে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩নং ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ ওমর ফারুক। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী খুলনায় ১ আসনের নমিনি, মাওলানা শেখ আবু ইউসুফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক, ও মজলিসে শুরা সদস্য মাহবুব মিলন, বটিয়াঘাটা থানা নায়েবে আমির মাওলানা আশরাফ আলী , খুলনা জেলা শ্রমিক কল্যাণের সহ-সাধারণ সম্পাদক, আলআমিন গোলদার, বটিয়াঘাটা থানা সেক্রেটারি আব্দুল হাই বিশ্বাস,বটিয়াঘাটা থানা শ্রমিক কল্যাণ সভাপতি ফিরোজ আহমেদ, ৩নং ইউনিয়ন সেক্রেটারি রোকনুদ্দিন ৪ নং ইউনিয়ন সেক্রেটারি মহাব্বাত আলী খান , ২ নং সদর ইউনিয়ন সভাপতি তরিকুল ইসলাম,
আলোচনা সভা শেষে শতাধিক অসহায় লোকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.